ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

আমার সমর্থনের কারণে নেতানিয়াহুর পরাজয় ঠেকেছে: ট্রাম্প

Ayesha Siddika | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ - ০৫:০৪:১৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার সমর্থনের কারণেই নির্বাচনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘নিশ্চিত পরাজয়’ ঠেকেছে।

বুধবার (২৮ অক্টোবর) আল জাজিরা জানিয়েছে, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এ দাবি করেন।

ট্রাম্পের দাবি, তার সমর্থনের কারণেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘নিশ্চিত পরাজয়’ সম্ভাব্য অচলাবস্থা কিংবা জয়ে রূপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এদিকে ইসরাইলের নির্বাচনে অর্ধেকের বেশি ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৫টি আসনে এগিয়ে রয়েছে। বুধবার (২৮ অক্টোবরি) দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৮ লাখ ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ।

নেতানিয়াহুর লিকুদ পার্টি ২০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। ১৬ দশমিক ৭ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে গাদি আইজেনকটের ইয়াশার পার্টি। আর নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট ৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।

দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, আংশিক ফলাফলে নেতানিয়াহুর জোট ৫৫টি এবং বিরোধী জোট ৪৯টি আসন পেয়েছে। এ ছাড়া আরব নেতৃত্বাধীন দলগুলো ১৬টি আসন পেতে যাচ্ছে বলে আংশিক ফলাফলে দেখা গেছে। সূত্র: আল জাজিরা

 

 

আয়শা/২৮ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad