ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

Ayesha Siddika | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ - ০৭:০৭:৪৯ পিএম
তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : সাবান ও পরিষ্কার পানি দিয়ে নিয়মিত হাত ধোয়ার মতো একটি সহজ অভ্যাসই কমিয়ে দিতে পারে অনেক বড় সংক্রমণের ঝুঁকি। অপরিষ্কার হাতের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে নানা ধরনের জীবাণু। যার ফলে সর্দি-কাশি ও গলাব্যথাসহ হতে পারে বিভিন্ন সংক্রমণ। ‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ^ হাত ধোয়া দিবস।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এসময় শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি ও সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দীনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আলী আজগর, দুর্গাপুর প্রেস ক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ জিন্নাহ এবং সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার সহ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

আয়শা/২৮ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৫০
▎সর্বশেষ

ad