ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা

Ayesha Siddika | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ - ০৭:০২:১০ পিএম

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে দাপট অব্যাহত রেখেছে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত। পাঁচ ম্যাচের সিরিজে টানা তিন জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। এই সাফল্যে ব্যাট হাতে বড় অবদান রাখছেন অভিষেক শর্মা।

মঙ্গলবার বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে প্রশংসায় ভাসলেও নিজের ক্রিকেটীয় গুরু যুবরাজ সিংয়ের কাছ থেকে মজার ছলে খোঁচাও শুনতে হয়েছে তাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাত্র ১৫ বলে অর্ধশতক পূর্ণ করেন অভিষেক। তবে যুবরাজের রেকর্ড ভাঙতে পারেননি তিনি। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে ফিফটি করে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছিলেন সাবেক ভারতীয় অলরাউন্ডার। এখনও সেই রেকর্ডের মালিক যুবরাজই।

যুবরাজের এই মন্তব্যের প্রসঙ্গ উঠে আসে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও। সেখানে অভিষেক বলেন, যুবরাজের সময়কার ক্রিকেট সম্পর্কে তার খুব বেশি ধারণা না থাকলেও এত দ্রুত রান তোলার কাজ যে মোটেও সহজ নয়, তা তিনি ভালোভাবেই বোঝেন। তার মতে, এভাবে ব্যাটিং করতে হলে একজন ব্যাটারকে অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাস দেখাতে হয়।

তবে অভিষেকের ইনিংস নিয়ে মজা করা থামাননি যুবরাজ। পরে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘আমিও তো ৩০ কিংবা ৩৪ বলে সেঞ্চুরি করতে পারি না! দারুণ খেলেছ, স্যার অভিষেক! অসাধারণ ইনিংস, আর তুমি তো সিঙ্গেলও নিয়েছ!’গুরুর এমন রসিকতায় অভিষেকের বিধ্বংসী ইনিংস ঘিরে আলোচনায় যোগ হয়েছে বাড়তি মাত্রা। একদিকে ৩৫ বলে সেঞ্চুরির দুর্দান্ত কীর্তি, অন্যদিকে যুবরাজের সঙ্গে মজার কথার লড়াই—সব মিলিয়ে ম্যাচের পরও আলোচনার কেন্দ্রে ভারতীয় এই তরুণ ওপেনার।

 

 

আয়শা/২৮ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৫০

▎সর্বশেষ

ad