ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

গণকবর থেকে শতাধিক লাশ তুলে নিয়ে গেছেন ইসরায়েলি সেনারা; দাবি গাজার

uploader3 | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ১১:১২:১৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সামরিক বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম আল-শিফা হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়েছে। এরপরই হাসপাতাল প্রাঙ্গণে গণকবর থেকে তারা শতাধিক মরদেহ তুলে নিয়ে গেছেন বলে জানিয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল থাওয়াবতা।

শনিবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসমাইল থাওয়াবতা বলেন, ইসরায়েলি বাহিনী আল-শিফা হাসপাতালের ভেতর মরদেহ দাফন করতে নিষেধ করেছিল। সেজন্য হাসপাতালে অনেক মরদেহ জমে যায়। কয়েকদিন আগে কর্তৃপক্ষ হাসপাতাল প্রাঙ্গণে গণকবর খুঁড়ে সেগুলো দাফন করতে বাধ্য হয়। তবে আজ সকালে ইসরায়েলি বাহিনী বুলডোজার নিয়ে এসে গণকবর খুঁড়ে শতাধিক মরদেহ নিয়ে গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সঙ্গে আলাপকালে আল-শিফার পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বলেন, তিনিসহ অল্প কয়েকজন স্টাফ ও রোগী বর্তমানে হাসপাতালে আছেন। বাকিরা হাসপাতাল থেকে চলে গেছেন।

কিউটিভি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/সকাল ১১:১২

▎সর্বশেষ

ad