ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

অবরোধে বাস চলাচল নিয়ে মালিক সমিতির নতুন ঘোষণা

superadmin | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০৯:৩৫:৩৬ পিএম

ডেস্কনিউজঃ এক দফা দাবিতে আবারো ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। একই কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও গণতন্ত্র মঞ্চসহ যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য দল ও জোট। আগামীকাল রবিবার থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে এ অবরোধ চলবে।

তবে অবরোধে ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

আজ শনিবার সংবাদ মাধ্যমে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকারের পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিএনপি-জামায়াতের ডাকা আগামীকাল থেকে টানা ৪৮ ঘণ্টা সারাদেশে সড়ক-রেল-নৌপথ অবরোধে ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। সকল রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি/কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানানো হলো।

আরও বলা হয়, জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকেরা কখনো সাড়া দেবে না। অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় তার জন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হলো।

বিপুল/১১.১১.২০২৩/ রাত ৯.৩১

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad