ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় রাজনৈতিক মহল : শ্রমমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ - ০৬:৫৪:০৫ পিএম

ডেস্ক নিউজ : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মজুরি বাড়ানোর দাবিতে যারা অস্থিরতা সৃষ্টি করছে তারা কেউ প্রকৃত শ্রমিক নয়; একটি রাজনৈতিক মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে।

শনিবার (৩১ অক্টোবর) পোশাকশিল্প মালিকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকদের বকেয়া পরিশোধে উদ্যোগ নেবে বিকেএমইএ-বিজিএমইএ। অন্যদিকে, মজুরি বোর্ড গঠনে বিলম্বের পেছনে শ্রমিক প্রতিনিধিরাই দায়ী বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

প্রসঙ্গত, শ্রম আইন সংশোধন করে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা ৫ বছর থেকে কমিয়ে ৩ বছর করা হয়েছে। সে হিসাবে, ২০২৩ সালের ডিসেম্বরে কার্যকর হওয়া সবশেষ সাড়ে ১২ হাজার টাকার মজুরি কাঠামোটি সংশোধন করতে হবে এ বছরেই। পহেলা নভেম্বর গঠন করা হবে মজুরি বোর্ড।

সবশেষ সংশোধনে মজুরি বৃদ্ধি পেয়েছিল ৫৬.২৫ শতাংশ। এবার ন্যূনতম মজুরির দাবি উঠেছে ৩২ হাজার টাকা। এমন বাস্তবতায়, শুক্রবার শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা শেষে শনিবার শ্রম ভবনে মালিকদের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী।

 

 

আয়শা/৩১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad