এক নজরে দেখে নিন সেমিফাইনালের সূচি

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০৮:১৮:৫২ পিএম

স্পোর্টস ডেস্ক : শনিবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্বকাপের ৪৪তম ম্যাচে মাঠে নামে পাকিস্তান ও ইংল্যান্ড। ম্যাচটিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান করে ইংল্যান্ড। সেমিফাইনালের জন্য পাকিস্তানকে এই লক্ষ্য পার করতে হতো মাত্র ৭ ওভারের আগেই। কিন্তু অসম্ভব সেই লক্ষ্য দলটি পূরণ করতে পারেনি। তাতে সেমি নিশ্চিত হয় নিউজিল্যান্ডের। 

রোববার (১২ নভেম্বর) দুপুর আড়াইটায় ভারত-নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে শেষ হবে চলতি বিশ্বকাপের প্রথম পর্ব। এরপরে দুদিন বিরতি শেষে মাঠে গড়াবে সেমির লড়াই। যেখানে প্রথমেই লড়বে পয়েন্ট টেবিলের প্রথম ও চতুর্থ দল। আর পরের সেমিতে লড়বে দ্বিতীয় ও তৃতীয় দল। 
ক্রম তারিখ বার সময় দল স্টেডিয়াম
প্রথম সেমিফাইনাল ১৫ নভেম্বর বুধর দুপুুর ২টা ৩০ মিনিট ভারত-নিউজিল্যান্ড ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
দ্বিতীয় সেমিফাইনাল ১৬ নভেম্বর বৃহস্পতিবার  দুপুুর ২টা ৩০ মিনিট দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ইডেন গার্ডেন্স, কলকাতা

চলতি বিশ্বকাপে সবার আগে সেমি নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। এরপরে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া উঠে যায় পরের পর্বে। চতুর্থ দল হিসেবে সেমিতে ওঠার জন্য লড়াই করে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। যেখানে সফল হন ব্ল্যাক ক্যাপসরা। 

 

 

কিউটিভি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/রাত ৮:১৮

▎সর্বশেষ

ad