ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

বাংলাদেশে ‘টাইগার ৩’ মুক্তি নিয়ে নতুন সিদ্ধান্ত

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০৮:১৬:০০ পিএম

বিনোদন ডেস্ক : জাজ মাল্টিমিডিয়া সাফটা চুক্তিতে ৩১ অক্টোবর ‘টাইগার ৩’ বাংলাদেশে মুক্তির অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছিল। তবে সেই অনুমতি এখনও মেলেনি।  সিনেমাটির আমদানীকারী প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ সময় সংবাদকে বলেন, ‘আমরা নিয়মানুযায়ী আবেদন করেছি কিন্তু এখনও অনুমতি পাইনি।’

আব্দুল আজিজ আরও বলেন, ‘অনুমতি পেলে আমরা মুক্তির তারিখটি জানিয়ে দেব।’জানা গেছে, তিনটি মুসলিম দেশে নিষিদ্ধ করা হয়েছে ‘টাইগার ৩’। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।প্রতিবেদন অনুযায়ী, ওমান, কুয়েত ও কাতারে নিষিদ্ধ করা হয়েছে ‘টাইগার ৩’। মূলত সিনেমাটির বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি রয়েছে এ তিন দেশের। তাদের দাবি, এ ধরনের দৃশ্য় দেশের সংস্কৃতিকে আঘাত করবে।

 

 

কিউটিভি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/রাত ৮:১৫

▎সর্বশেষ

ad