ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

ভূমিকম্পের মুখে আইসল্যান্ডে জরুরি অবস্থা জারি

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০৮:০৯:৪০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ১৪ ঘণ্টার মধ্যে প্রায় ৮০০ ভূমিকম্প অনুভূত হয়েছে আইসল্যান্ডে। এ ঘটনার পর শুক্রবার দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের শঙ্কায় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ দিয়েছে দেশটির প্রশাসন। খবর সিএনএনের।

আগ্নেয়গিরির অগ্নুৎপাতের হুমকিতে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এছাড়া অঞ্চলটিতে আরও শক্তিশালী ভূমিকম্প হতে পারে বলেও সতর্ক করা হয়। প্রসঙ্গত, গত এক বছরে আইসল্যান্ডের রেকজানেস উপত্যকায় প্রায় ২৪ হাজার ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

 

 

কিউটিভি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/রাত ৮:০৮

▎সর্বশেষ

ad