ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

যে কারণে সাতদিন আগেই রুনা লায়লার জন্মদিন উদযাপন

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০৭:৩৪:৪১ পিএম

বিনোদন ডেস্ক : রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় শুক্রবার সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন উদযাপন করেন শিল্পীরা।  তার জন্মদিন আগামী ১৭ নভেম্বর। এদিনে তিনি দেশে থাকবেন না। তাই সাত দিন আগেই উদযাপন করা হয়েছে।

উপস্থিত সবাই জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।

রুনা লায়লা বলেন, এমন আয়োজনে আমি খুবই আপ্লুত। ওরা সবাই আমাকে অনেক ভালোবাসে। আমিও তাদের অনেক অনেক ভালোবাসি। তাদের সঙ্গে থাকতে, কথা বলতে, সময় কাটাতে আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় তাদের সঙ্গে মিশলে আমি আমার নিজের সম্পর্কে আরও জানতে পারব। আর আমার জীবনের যা কিছু অর্জন তা ওদের সঙ্গে শেয়ার করতেও ভালো লাগে।

এভাবে ওরা সবসময়ই এমন করে আমার পাশে থাকবে বলে বিশ্বাস করি।আয়োজন প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, শ্রদ্ধেয় রুনাজির জন্মদিনের অগ্রিম আয়োজনে থাকতে পেরে বেশ ভালো লাগছে। ঈশ্বরের কাছে তার শতায়ু কামনা করছি।

 

 

কিউটিভি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩

▎সর্বশেষ

ad