ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সাকিবের বদলি এনামুল কেবল পানিই টানলেন!

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০৭:০০:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : আশায় গুড়ে বালি হয়তো একেই বলে। খুব তোড়জোর করেই এনামুল বিজয়কে দলে ডাকা হয়েছিল। বাংলাদেশ থেকে বিমানে উড়ে বিদেশ যাওয়ার আগে এনামুলও শুনিয়ে গিয়েছিলেন আশার কথা। তবে সব ফানুসের মতো চুপসে গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের মূল একাদশ ঘোষণার পর। দেখা গেল এতো ঘটা করে যাকে দেশ থেকে উড়িয়ে নেওয়া হল, তাও আবার অধিনায়ক এবং দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানের বদলি হিসেবে; তাকেই কিনা মূল দলেই রাখা হলো না!

বিসিবির এমন কাণ্ডে ফের সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, খরচের বেলায় সিদ্ধহস্ত বিসিবি কিন্তু পরিকল্পনার বেলায় হযবরল। কারণ সাকিব ছাড়াও দলে ১৪ জন ছিলেন, অনায়াসে তাদের দিয়েই শেষ ম্যাচটা পার করে দেওয়া যেতো। আর যদি বিজয় খুব জরুরিই হন, তবে কেনো তাকে মাঠে নামানো হলো না সেই প্রশ্নও তুলছেন অনেকে। অনেকেই বলছেন, এমন তোড়জোর করে একজন ক্রিকেটারকে টেনে নিয়ে যাওয়া হলো কেবল নেট প্রাকটিস আর পানি টানার জন্য!

২০১৫ বিশ্বকাপে দলের তৃতীয় ম্যাচে ফিল্ডিংয়ে চোট পেয়ে ছিটকে পড়েছিলেন এনামুল। এরপর ২০১৯ বিশ্বকাপে আর সুযোগ পাননি। এবারও স্কোয়াডে ছিলেন না। আর কখনও বিশ্বকাপ খেলতে পারবেন কি না, সেই সংশয় ছিল। কিন্তু অনেকটা আচমকাই সুযোগ হয়েছিল। তবে ক্যারিয়ারে বিশ্বকাপ যোগ হলেও এনামুলের অর্জন কেবল ভারত ভ্রমণ আর পানির বোতল মাঠে পৌঁছে দেয়া!

 

 

কিউটিভি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad