ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বাজারে কমেছে তৈরি পোশাক রফতানি

Ayesha Siddika | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ - ১২:০৪:৩০ পিএম

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৯ নভেম্বর) মার্কিন সরকারের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (ওটিইএক্সএ) পরিসংখ্যানের বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।  

আর চলতি বছরের একই সময়ে মূল্যের দিক থেকে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ২৩ দশমিক ৩৩ শতাংশ। গত বছরের একই সময়ে বাংলাদেশ থেকে আমদানি ৭ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলার হলেও চলতি বছর তা নেমে এসেছে ৫ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে।
 
এ ছাড়া পরিমাণের দিকে থেকে আমদানি ২৯ দশমিক ৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে যা ছিল ২ দশমিক ৪৯ বিলিয়ন ডলার।
 
পোশাক রফতানি হ্রাস দেশের জন্য উদ্বেগনক জানিয়ে ফারুক হাসান বলেন, চীন ও ভিয়েতনামের তুলনায় জানুয়ারি-সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেশি হ্রাস পেয়েছে। এসময় কালে পরিমাণের দিক থেকে যুক্তরাষ্ট্র চীন ও ভিয়েতনাম থেকে পোশাক আমদানি কমিয়েছে যথাক্রমে ২৩ দশমিক ৯০ শতাংশ ও ২৬ দশমিক ৫১ শতাংশ।
 
এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর ফলে বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক ক্রেতাদের সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার (এএএফএ)।
  
পোশাক শিল্প মালিকরা বলেন, মজুরি বাড়ানোর ফলে উৎপাদন ব্যয় অন্তত ৫ থেকে ৬ শতাংশ বেড়ে যাবে। এতে মুনাফার পরিমাণ কমবে। কারণ, মোট ব্যয়ের প্রায় ১০ থেকে ১৩ শতাংশই মজুরি খাতে। বিষয়টি উল্লেখ করে এই বাড়তি ৫ থেকে ৬ শতাংশ উৎপাদন ব্যয় বাংলাদেশের পোশাক কেনার ক্ষেত্রে দেয়া হবে কি না, জানতে চাইলে এএএফএর প্রধান নির্বাহী স্টিফেন লামার বলেন, ‘অবশ্যই।’
 
তিনি আরও বলেন, মজুরি বৃদ্ধিকে সমর্থন জানানোর জন্য এএএফএ দায়িত্বশীল ক্রয়পদ্ধতিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিবছর ন্যূনতম মজুরি পর্যালোচনার জন্য বারবার আহ্বান জানানো হয়েছে। সামষ্টিক অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের কারণে বাংলাদেশি শ্রমিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন তার জন্য বলা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১০ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:০০

▎সর্বশেষ

ad