ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

বেতন বৃদ্ধির দাবিতে আজও উত্তাল মিরপুর

superadmin | আপডেট: ০১ নভেম্বর ২০২৩ - ০১:৫৩:০১ পিএম

ডেস্কনিউজঃ গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আজও উত্তাল মিরপুর।

বুধবার সকাল থেকেই তারা অবস্থান নেন মিরপুর ১০ নম্বর গোল চত্বরে। এর ফলে যান চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকদের একটি বড় অংশ মিরপুর ১১ নম্বরে লাঠিসোঁটা হাতে অবস্থান নিয়েছে।

এ সময় পোশাক শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে স্লোগান দেন। বন্ধ করে দেয়া হয় আশেপাশের দোকানপাট।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার শ্রমিকদের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে তারা আবারা আন্দোলনের নেমেছে। সকাল ৮টা থেকে আন্দোলন শুরু করেছে তারা। বুধবার প্রথমে পূরবী সিনেমা হলের সামনে থেকে তারা যায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর। সেখান থেকে যায় মিরপুর ১৩ নম্বর ও কচুক্ষেত বাসস্ট্যান্ডে আসে। এসব এলাকা থেকে বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকদের নামিয়ে নিয়ে আসে আন্দোলনকারীরা।

মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা বলেন, মিরপুরে গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক আছে।

বিপুল/০১.১১.২০২৩/ দুপুর ১.৪৯

▎সর্বশেষ

ad