ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

একই দিনে আওয়ামী লীগ-বিএনপিকে সংলাপে ডাকল ইসি

superadmin | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ১০:০০:০২ পিএম

ডেস্কনিউজঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, বিএনপিসহ সব রাজনৈতিক দলকে নিয়ে সংলাপে বসবে নির্বাচন কমিশন। আগামী ৪ নভেম্বর তাদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে জানাতে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩১ অক্টাবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। একই দিনে দুই ভাগে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারণ করা দুই প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। সরকারি এবং বিরোধী সব দলই মাঠে নিজেদের অবস্থানে অনড়। শর্ত দিয়ে সংলাপে বসতে চেয়েছিল বিএনপি।

আগেরবার ইসির ডাকে সংলাপে সাড়া দেয়নি বিএনপি। এবারও দলটিকে আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে।

বিপুল/৩১.১০.২০২৩/ রাত ৯.৫৬

▎সর্বশেষ

ad