ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

টানা ৩ দিন বন্ধ থাকবে মেট্রোরেল

superadmin | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ - ০৯:২৫:০৫ পিএম

ডেস্কনিউজঃ মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের সঙ্গে উত্তরা থেকে আগারগাঁও অংশের সমন্বয়ের জন্য দুই দিন বন্ধ থাকবে মেট্রোরেলে যাত্রী পরিবহন। আরেকদিন সাপ্তাহিক ছুটি থাকায় মোট তিন দিন বন্ধ থাকবে মেট্রোরেল।

মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

এতে বলা হয়, সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য ১৪ ও ১৫ অক্টোবর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। আর যথারীতি শুক্রবারও (১৩ অক্টোবর) মেট্রোরেল বন্ধ থাকবে।

যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী সোমবার (১৬ অক্টোবর) থেকে আগের সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে আগারগাঁও অংশের মেট্রোরেল চলবে।

বিপুল/১০.১০.২০২৩/ রাত ৯.২১

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad