সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : “শুভ কাজে সবার পাশে” এ শ্লোগান সামনে রেখে নওগাঁয় বর্ষাকালী বৃক্ষ রোপণ করা হয়েছে। শনিবার বিকালে নওগাঁ সদর উপজেলার ধামকুড়ি বদ্ধভূমি চত্বরে বসুন্ধরা শুভসংঘ নওগাঁ জেলা শাখার উদ্যোগে ২য় পর্যায়ে বিভিন্ন প্রজাতির শোভা বর্ধন বৃক্ষ রোপণ করা হয়।
এসময় বসুন্ধরা শুভসংঘের নওগাঁ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সরদার সালাউদ্দীন মিন্টু, সহ সভাপতি মোল্লা রুহুল আমিন, আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামিনা সুলতানা লাকি, সদস্য মেহেদী হাসান সুজন, মাজেদুর রহমান লিটন, সজিব হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
বদ্ধভূমি চত্বরে দেশীয় প্রজাতির ফলজ, বনজ, ও ঔষধ গাছের চারা রোপণ এবং গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পানি দেওয়া, বেড়া দিয়ে সুরক্ষা প্রদান এবং দীর্ঘমেয়াদী পরিচর্যা নিশ্চিত করা বিষয়ে আলোচনা করা হয়।
আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩
