ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

এখানে মেঘ জমে

Ayesha Siddika | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ - ০৫:৩৪:৪৫ পিএম

সাহিত্ ডেস্ক : তোমায় না পাওয়ার ব্যথায়-
কষ্ট হয় না আর! শুধু-
তোমার উপর অন্যের অধিকার দেখে- 
অনধিকারের সংকটে, 
কুকিয়ে ওঠে বিরহী হৃদয়!

আমার মন রাঙে না আর! 
গোলযোগের রক্তে উৎপাদিত-
ছুটে চলা শিশুর যাপিত জীবনে-
আড়ষ্ট হয়ে আসে নষ্ট সময়!

সীমাহীন প্রচেষ্টা আর-
অসীম সময়ের শ্রাদ্ধে সৃষ্টি হয় না-
একটি প্রত্যাশিত শান্তির ঘর!
ভাঙা হৃদয়ের ঢেউয়ের প্রবাহে- 
ডুবতে থাকে বিরহী হৃদয়ের অবশিষ্ট স্থলভাগ! 

এখানে মেঘ জমে….
বৃষ্টি ঝরে ………
পাথর জমে………. 
অপ্রাপ্তিগুলো কষ্টের স্তূপ হয়ে-
পর্বতের মতো ঠায় দাঁড়িয়ে রয়!

কিউটিভি/আয়শা/০৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩০

▎সর্বশেষ

ad