ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বিশ্বকাপে ‘বুড়ো’দের তালিকায় আছেন যারা

uploader3 | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৫:০১:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ১৩তম আসর শুরু হবে বৃহস্পতিবার। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে ক্রিকেটের বৈশ্বিক আসর। 

এবারের বিশ্বকাপে ১০টি দল অংশ নেবে। আসরে অংশ নিতে অংশগ্রহণকারী দলগুলো অবস্থান করছে ভারতে। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছে দলগুলো। 

এবারের বিশ্বকাপে সুযোগ পাওয়া সবচেয়ে বেশি বয়সি ক্রিকেটারদের তালিকায় রয়েছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। 

বিশ্বকাপের আগে তাকে দলে নেওয়া নিয়ে চলে নানা গুঞ্জন। সব গুঞ্জন শেষে সৌভাগ্যক্রমে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে ভারত সফরে গেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। 

বিশ্বকাপের এবারের আসরে সবচেয়ে বেশি ৩৯ বছর ১৫০ দিন বয়সি ক্রিকেটার হলেন নেদারল্যান্ডসের তারকা ক্রিকেটার ওয়েসলি বারেসি। নেদারল্যান্ডসের আরেক ক্রিকেটার রোওলফ ভ্যান ডার মেরু, তিনি ৩৮ বছর ২৭৩ দিন বয়সে বিশ্বকাপ খেলবেন। 

এ তালিকায় তৃতীয় পজিশনে আছেন মোহাম্মদ নবি। আফগানিস্তানের সাবেক এই অধিনায়কের বয়স ৩৮ বছর ২৭২ দিন। 

বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের বয়স ৩৭ বছর ২৩৮ দিন। আর ভারতের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের বয়স ৩৭ বছর ১৩ দিন।

কিউটিভি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:০১

▎সর্বশেষ

ad