ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে চান পুতিন

uploader3 | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৪:৫৮:২৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে চান। চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ান বেল্ট ওয়ান রোড ফোরামের বৈঠকের ফাঁকে তাদের সাক্ষাৎ হতে পারে।

সম্প্রতি চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রেসিডেন্ট শি’কে জানানো অভিনন্দন বার্তায় পুতিন এ আশা প্রকাশ করেন। ওয়ান বেল্ট ওয়ান রোড ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের আমন্ত্রণ গ্রহণ করার কথা জানিয়েছেন পুতিন। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত সংশ্লিষ্ট টেলিগ্রাম থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রুশ প্রেসিডেন্ট বলেছেন, আপনার (শি জিন পিং) নেতৃত্বে চীন আত্মবিশ্বাসের সঙ্গে আর্থ-সামাজিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক অঙ্গনে চীন তার অবস্থানকে শক্তিশালী এবং আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।

তিনি আরও বলেন, রাশিয়া ও চীনের সম্পর্ক ব্যাপক অংশীদারত্ব এবং কৌশলগত চেতনায় বিকশিত হচ্ছে। পুতিন শি’র সুস্বাস্থ্য, কল্যাণ এবং তার সফলতা কামনা করেন।

কিউটিভি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫৮

▎সর্বশেষ

ad