ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

জিরোনাকে হারিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল

uploader3 | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৪:৩৪:০৬ পিএম

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় জিরোনাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে কার্লো আনচেলত্তির দল।

খেলা প্রতিপক্ষের মাঠে হলেও শুরু থেকে প্রভাব বিস্তার করে লস ব্লাঙ্কোরা। একের পর এক আক্রমণ ঠেকাতে দিশেহারা হয়ে পরে জিরোনা ডেফেন্স। ১৭ মিনিটে জুড বেলিংহামের বাড়ানো বলে দলকে এগিয়ে দেন জোসেলু। এর চার মিনিট পর ব্যবধান বাড়ান চুয়ামেনি। এই দুই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে রিয়াল।

দ্বিতীয়ার্ধে একই ধারায় খেলে আরও একটি গোলে পায় অ্যানচেলত্তির শিষ্যরা। 

এ জয়ে ৮ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ২১ পয়েন্ট। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে দুইয়ে। আর টানা ছয় জয়ের পর রিয়ালের কাছে হেরে যাওয়া জিরোনা ১৯ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।

কিউটিভি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩৩

▎সর্বশেষ

ad