ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

নতুন অধিবেশন শুরুর আগেই বোমায় কাঁপল আঙ্কারা

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৪:২১:৫৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবেশমুখে বোমা হামলা চালিয়েছে দুই সন্ত্রাসী। তাদের মধ্যে একজন বিস্ফোরণে নিহত হয়েছে। অন্যজনকে নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আজ রবিবার (০১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে তুরস্কের পার্লামেন্ট ভবনের কাছে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ২০১৬ সালের পর রাজধানী আঙ্কারায় এটিই প্রথম বিস্ফোরণের ঘটনা। তবে এমন সময় এটি ঘটল যেদিন পার্লামেন্টের নতুন অধিবেশন শুরু হওয়ার কথা ছিল।

এদিন বিস্ফোরণের পর রয়টার্সের ফুটেজে জরুরি পরিষেবাগুলোকে দ্রুত ঘটনাস্থলে ছুটে যেতে দেখা যায়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন।

মন্ত্রী জানান, এদিন মন্ত্রণালয়ের জেনারেল ডিরেক্টরেট অব সিকিউরিটির প্রবেশমুখে একটি হালকা বাণিজ্যিক গাড়ি নিয়ে এসে দুই সন্ত্রাসী বোমা হামলা চালায়। তবে রাজধানীর অন্যান্য অংশে আরও হামলার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছে দেশটির পুলিশ।

 

 

কিউটিভি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:২১

▎সর্বশেষ

ad