ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

মোদির হাতে ঝাড়ু-বেলচা, ভিডিও ভাইরাল

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৪:২০:০২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতজুড়ে শুরু হয়েছে ‘স্বচ্ছ ভারত’ অভিযান। ঝাড়ু-বেলচা হাতে সেই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গান্ধী জয়ন্তী সামনে রেখে রোববার থেকে এই অভিযান শুরু করেছে ভারত সরকার।

এদিন দেশজুড়ে ঘণ্টাব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন হাজার হাজার ভারতীয়। আর তাতে নেতৃত্ব দিতে নিজেই মাঠে নেমেছিলেন নরেন্দ্র মোদি। ঝাড়ু-বেলচা হাতে তার ময়লা পরিষ্কারের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এদিন স্বচ্ছতার পাশাপাশি সুস্থতার প্রচারণায়ও শামিল হয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। এ উদ্দেশ্যে ফিটনেস ইনফ্লুয়েন্সার অঙ্কিত বাইয়ানপুরিয়াকে সঙ্গে নিয়ে একটি গাছগাছালিতে পূর্ণ এলাকায় আবর্জনা পরিষ্কার করেন মোদি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভিডিওটি শেয়ার করে মোদি লিখেছেন, আজ পুরো জাতি যেমন স্বচ্ছতায় নজর দিয়েছে, অঙ্কিত বাইয়ানপুরিয়া এবং আমিও তাই করেছি! পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি আমরা ফিটনেস এবং সুস্থতাকেও গুরুত্ব দিচ্ছি।

এদিন নরেন্দ্র মোদি ছাড়াও বিজেপির অন্যান্য শীর্ষ নেতা স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিতে ঝাড়ু হাতে রাস্তায় নামেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদে এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা দিল্লিতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। 

 

 

কিউটিভি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:১৯

▎সর্বশেষ

ad