আফজাল হোসেনের অবস্থার উন্নতি, ফিরতে পারবেন বাসায়

uploader3 | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ - ১১:৫৫:৪৫ এএম

বিনোদন ডেস্ক : গেল সোমবার সন্ধ্যায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতলে ভর্তি হন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। এদিন রাতে তার মাইল্ড হার্ট অ্যাটাক হলে দ্রুতই তাকে সিসিইউতে নেওয়া হয়।

এখন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান নির্মাতা শিহাব শাহীন। বুধবার দুপুরে দেশ রূপান্তরকে তিনি বলেন, উনার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। গতকাল রাতেই উনাকে কেবিনে দেওয়া হয়েছে। অল্প স্বল্প কথা বলতে পারছেন। চিকিৎসক জানিয়েছেন, দুয়েকদিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’-এর শুটিং করার কথা ছিল আফজাল হোসেনের। কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় শুটিং বাতিল করতে হয়।

কিউটিভি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৩/সকাল ১১:৫৫

▎সর্বশেষ

ad