ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ভেজাল খাদ্য তৈরি-মজুত রাখায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

Ayesha Siddika | আপডেট: ১৪ জুলাই ২০২৩ - ০২:০৭:২৪ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর কদমতলী, ঢাকার কেরাণীগঞ্জ ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভেজাল খাদ্য তৈরি ও মজুত করে রাখায় ৯ প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব। অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, রং ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, রং ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি দল ঢাকার কদমতলী, কেরাণীগঞ্জ ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এসময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, রং ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে ৯ প্রতিষ্ঠানকে সর্বমোট ২৯ লাখ টাকা জরিমানা করেন। অভিযানে, নাজমুল ইসলাম মেটাল হোল্ডিং ফ্যাক্টরিকে এক লাখ টাকা, কিডস্ ফুড ফ্যাক্টরিকে দুই লাখ টাকা, রানি স্টিল মিল ফ্যাক্টরিকে এক লাখ টাকা, জেমস্ বন্ড কোম্পানিকে ১০ লাখ টাকা, হ্যান্ড ফ্রিড পাপেড রাইস ফ্যাক্টরিকে দুই লাখ টাকা, হোসেন ম্যানুফেকচারার্সকে পাঁচ লাখ টাকা, বিএসএন ক্যাবল ফ্যাক্টরিকে দুই লাখ টাকা, এডিশন ক্যাবল ফ্যাক্টরিকে চার লাখ টাকা ও প্রধান কনজিউমার প্রোডাক্টসকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতে আনুমানিক এক লাখ টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও ভেজাল খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।

 

 

কিউটিভি/আয়শা/১৪ জুলাই ২০২৩,/দুপুর ২:০৫

▎সর্বশেষ

ad