ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ

Ayesha Siddika | আপডেট: ০৮ মে ২০২৩ - ০৫:২৬:১৮ পিএম

ডেস্ক নিউজ : সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। কাঠফাটা রোদে দুঃসহ হয়ে উঠেছে জনজীবন। খেটে খাওয়া মানুষজন পড়েছেন ভোগান্তিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অসহনীয় গরমের তীব্রতা। বেশির ভাগ মানুষই গাছের নিচে ছায়ায় আশ্রয় নিচ্ছেন। কেউ কেউ হাতে, মুখে মাথায় ও শরীরে পানি ছিটিয়ে একটু স্বস্তি নেয়ার চেষ্টা করছেন।

এক দিনের ব্যবধানে বেড়েছে এ গরম। আজ সোমবার দুপুর ২টার পরে সিলেটের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও দুই-তিন দিন এমন গরম থাকতে পারে। আর তাপপ্রবাহের পরিধি বিস্তৃত হতে পারে এবং তিন কারণে এত গরম পড়েছে। আবহাওয়া অধিদপ্তর সকালে দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে- সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে ও বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, তিনটি কারণে তাপমাত্রা বাড়ছে। এক, এপ্রিল ও মে মাস দেশের উষ্ণ মাস। গত এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। এ দুই মাসের বৈশিষ্ট্যের কারণেই এখন গরম বেশি। দ্বিতীয় কারণ হলো- কম বৃষ্টি হওয়া। মে মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে কিছু কিছু বৃষ্টি হলেও গত দুই দিন বৃষ্টি একেবারেই কম। আর এ কারণে গরম বাড়ছে। আর তৃতীয় কারণ হলো- সাগরে সৃষ্ট লঘুচাপের কথা বলেন। তাঁর মতে, এখন সাগর থেকে হাওয়া আসছে না; বরং ভূপৃষ্ঠের হাওয়া সাগরের দিকে ছুটছে। আর এ কারণে গরম বেশি।

 

 

কিউটিভি/আয়শা/০৮ মে ২০২৩,/বিকাল ৫:২৫

▎সর্বশেষ

ad