ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে দুই ফিলিস্তিনি নিহত

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৩ - ০৯:২১:৪৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার এই অভিযান চালায় ইসরায়েলের সেনাবাহিনী। সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও ইসরায়েলি সেনাবাহিনী নিহতের কথা জানিয়েছে। খবর রয়টার্সের। 

পশ্চিম তীরে শক্তিশালী উপস্থিতি থাকা গাজার শাসক গোষ্ঠী হামাস বলেছে, নিহত ফিলিস্তিনিরা তাদের একটি সশস্ত্র শাখার সদস্য ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংঘর্ষে তাদের মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত দুই জনের বয়স ২২ বছর। তাদের বুক, গলা ও পাকস্থলিতে গুলি লেগেছে। ইসরায়েল ও গাজার মধ্যে আন্তঃসীমান্ত হামলার পর এই নিহতের ঘটনা ঘটলো।

 

 

কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৩,/রাত ৯:১৯

▎সর্বশেষ

ad