ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৩ - ০৯:১৬:০৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। যুক্তরাষ্ট্র থেকে পাওয়া প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কিয়েভের আকাশ থেকে এই ক্ষেপণাস্ত্র ভূ-পাতিত করা হয়েছে। এই প্রথম রাশিয়ার কোনো অত্যাধুনিক অস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হলো দেশটি। খবর আলজাজিরার। 

শনিবার এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক বলেছেন, ঐতিহাসিক ঘটনার জন্য আমি ইউক্রেনের জনগণকে অভিনন্দন জানাই। কারণ আমরা কিনজলকে ভূ-পাতিত করেছি।

অন্যদিকে অবরুদ্ধ বাখমুতে রাশিয়ার বিরদ্ধে ফসফরাস বোমা ব্যবহারে অভিযোগ করেছে ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনী দ্বারা প্রকাশিত ড্রোন ফুটেজে বাখমুতে আগুন জ্বলতে দেখা যায়, যা দেখতে সাদা ফসফরাস বৃষ্টির মতো।

ফসফরাস বোমা দ্রুত ছড়িয়ে পড়া আগুন তৈরিতে সাহায্য করে, যা নেভানো কঠিন। এর আগেও রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। 

 

 

কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৩,/রাত ৯:১৫

▎সর্বশেষ

ad