ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

সার্বিয়ায় ফের বন্দুক হামলা; নিহত ৮, আহত ১৪

uploader3 | আপডেট: ০৬ মে ২০২৩ - ১০:০৫:০৪ এএম

আন্তর্জাতিক ডেস্ক : সার্বিয়ায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে আট জন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুবোনার একটি পার্কে এক জন পুলিশ কর্মকর্তার সাথে তর্ক করার পর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে লোকজনের উপর গুলি চালাতে শুরু করে হামলাকারী।

বিবিসি জানিয়েছে, হামলাকারী বেলগ্রেড থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে একটি গ্রামের কাছে চলন্ত গাড়ি থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে ‘বিস্তৃত অনুসন্ধানের’ পরে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, বুধবার বেলগ্রেডের একটি স্কুলে বন্দুক হামলা চালিয়ে নয় জনকে হত্যা করেছিল এক কিশোর। ওই ঘটনার দুই দিনের মাথায় পুনরায় এই বন্দুক হামলার ঘটনা ঘটলা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়। তাকে ক্রাগুজেভাক শহরের কাছের এলাকা থেকে গ্রেফতার করা হয়।

কিউটিভি/অনিমা/০৬ মে ২০২৩,/সকাল ১০:০৪

▎সর্বশেষ

ad