ঝড়-বৃষ্টির আভাস ৮ বিভাগেই, কমবে তাপপ্রবাহ

Ayesha Siddika | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ - ০১:০৫:০০ পিএম

ডেস্ক নিউজ : দেশের ৮ বিভাগের দু-এক জায়গায় আজ শুক্রবার (২৮ এপ্রিল) ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে দিনের তাপমাত্রা কমে বিভিন্ন জায়গা থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

 

কিউটিভি/আয়শা/২৮ এপ্রিল ২০২৩,/দুপুর ১:০৪

▎সর্বশেষ

ad