পিএসজির সঙ্গে মেসির চুক্তির বাকি কতদিন

Ayesha Siddika | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ - ০৭:৪৭:৫৬ পিএম

ডেস্ক নিউজ : ২০২১ সালে সম্পর্কে তিক্ততা দেখা দেয়ার পর বার্সেলোনা ক্যারিয়ারের ইতি টানেন মেসি। গুঞ্জনের মধ্যেই হুট করে একদিন সংবাদ সম্মেলন করেন তিনি, জানিয়ে দেন কাতালান শিবির থেকে বিদায় নিচ্ছেন। সেদিন ছিল ৫ আগস্ট। এর ঠিক পাঁচদিন পর জানা যায় মেসির নতুন ক্লাবের নাম, প্রিয় বন্ধু নেইমার ২০১৭ সালে যাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন, সেই পিএসজিতেই নাম লেখান আর্জেন্টাইন তারকা।

পিএসজিতে খেলছেন এরইমধ্যে তারকাখ্যাতি পাওয়া কিলিয়ান এমবাপ্পে। নতুন চুক্তি করার সময় পিএসজির ওপর নানা শর্ত আরোপ করেছিলেন তিনি। যে কারণে অভিজ্ঞতা ও দারুণ ছন্দে থাকা সত্ত্বেও মেসি যতটুকু সম্মান ও মর্যাদা প্রাপ্য, তা পাচ্ছেন না। এমন অবস্থায় দুই অপশনের মধ্যে মেসি কোনটার দিকে ধাবিত হন, তাই দেখার বিষয়।
মেসির ক্লাব ছাড়ার প্রবল গুঞ্জন আছে। তিনি যেতে পারেন শৈশবের ক্লাব বার্সেলোনায়- এমনটাও শোনা যাচ্ছে কোথাও কোথাও। যদিও বার্সেলোনা তাকে দলে ভেড়াতে পারবে কিনা, তা নিয়ে অনেকে সন্দিহান। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাজ তো বলেই দিয়েছেন, ঋণের কারণে এই মুহূতে বার্সা মেসিকে কিনতে পারবে না।

যুক্তি হিসেবে তেবাজ বলেছিলেন, ‘এখন তারা (বার্সা) মেসিকে সাইন করাতে পারবে না। কিন্ত আশা করব তারা যাতে এটা পারে। হাতে তো এখনও অনেক সময় বাকি। আমরা একটা সহজ পরিকল্পনার জন্য অপেক্ষা করছি। ওরা প্লেয়ার বিক্রি করতে পারে। যদিও এখন ব্যাপারটা কঠিন। বার্সা মেসিকে ফেরানোর জন্য সবকিছু করতে পারবে বলেই বিশ্বাস করি। কিন্তু তার জন্য আমরা নিয়মে কোনো পরিবর্তন করতে পারব না।’

 

 

কিউটিভি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৪৪

▎সর্বশেষ

ad