বিষ খাইয়ে ১২ বন্ধুকে হত্যা, থাইল্যান্ডে নারী গ্রেফতার

Ayesha Siddika | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ - ০৭:৩৯:৪৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বিবিসির প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন আগে সারারাত রংসিউথাপর্নের এক বন্ধুর রহস্যজনক মৃত্যু হয়। ওই মৃত্যুর তদন্ত করতে গিয়ে ভয়ংকর ঘটনা সামনে আসে। এরই পরিপ্রেক্ষিতে রংসিউথাপর্নকে গ্রেফতার করে পুলিশ। 

সম্প্রতি রংসিউথাপর্নের সঙ্গে বেড়াতে যান হত্যার শিকার তার এক বন্ধু। বন্ধুর পরিবারের সন্দেহ হলে পুলিশ তদন্তে নামে। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, তাদের ধারণা ওই নারী আরও ১১ জনকে হত্যা করেছে। এর মধ্যে তার একজন প্রাক্তন প্রেমিকও আছে। আর্থিক কারণে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।
  
যদিও এই নারী আদালতে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। পুলিশ জানায়, দুই সপ্তাহ আগে রংসিউথাপর্ন তার বন্ধুকে নিয়ে পশ্চিম জাভায় বৌদ্ধদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যান। অনুষ্ঠানটি ছিল একটি নদীর পাড়ে। অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই তার বন্ধু শ্রীপর্ণ খানওয়াং নদীর পাড়েই ঢলে পড়েন এবং মারা যান।
 
ময়নাতদন্তে শ্রীপর্ণর শরীরে সায়ানাইডের উপস্থিতি পাওয়া যায়। তার মোবাইল ফোন, কাছে থাকা অর্থকড়ি এবং ব্যাগ সবই খোয়া গিয়েছিল। পুলিশ জানায়, আরও একজনকে ঠিক একইভাবে হত্যা করা হয়েছে। যদিও নিহতের নামপরিচয় প্রকাশ করা হয়নি। ২০২০ সাল থেকে রংসিউথাপর্ন এ হত্যাকাণ্ড শুরু করে বলে ধারণা করছে পুলিশ

 

 

কিউটিভি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮

▎সর্বশেষ

ad