
ডেসক্ নিউজ : বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ডিএসইর বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে, যা গত সাড়ে পাঁচ মাসের মধ্যেও সর্বোচ্চ। এদিন ৯৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৬৫ কোটি ৩৩ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ২০২ কোটি ৩৬ লাখ টাকা। এর আগে চলতি বছরের ১৮ জানুয়ারি সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৯৩৪ কোটি টাকা।
বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৪ দশমিক ০৬ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ৩ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬২ দশমিক ৯০ পয়েন্টে। তবে এদিন কমেছে ডিএসই-৩০ সূচক। সূচকটি ৪ দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৮ দশমিক ৫৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৫১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৯টি কোম্পানির, কমেছে ৬২টির আর অপরিবর্তিত রয়েছে ২১০টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেনের শীর্ষে ছিল জেনেক্স ইনফোসিস। এ ছাড়া ইউনিক হোটেল, বাংলাদেশ শিপিং করপোরেশন,ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার মিলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড, রুপালী লাইফ ইনস্যুরেন্স, এপেক্স ফুটওয়্যার এবং আইটি কনসালট্যান্টস লিমিটেড ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
এদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে বৃহস্পতিবার কমেছে লেনদেন। এদিন লেনদেন হয়েছে ৭ কোটি ৯৫ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১ কোটি ৭২ লাখ টাকা।
তবে এদিন সিএসইতে বেড়েছে সব কটি সূচকের মান। সার্বিক সূচক সিএএসপিআই ১৪ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৬৬ দশমিক ৮৯ পয়েন্টে। এ ছাড়া সিএসসিএক্স ৮ দশমিক ৫২ পয়েন্ট ও সিএসআই ১ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ০৬৪ দশমিক ৬০ পয়েন্টে ও ১ হাজার ১৬১ দশমিক ৯৭ পয়েন্টে।
আর সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৪৫ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ২ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৫ দশমিক ৯৫ পয়েন্টে ও ১৩ হাজার ৪৪৭ দশমিক ৪৯ পয়েন্টে। সিএসইতে ১৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৪৫টি ও অপরিবর্তিত রয়েছে ৬৮টির কোম্পানির শেয়ারদর।
কিউটিভি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮






