ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

হাইব্রিড সূর্যগ্রহণ ঘিরে ব্যাপক উৎসাহ বিশ্বজুড়ে

uploader3 | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ - ০২:২০:৫৬ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিরল হাইব্রিড সূর্যগ্রহণ ঘিরে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে বিশ্বজুড়ে। তবে, বৃহস্পতিবারের এই সূর্যগ্রহণ দেখা যাবে একটি মাত্র শহর থেকেই। 

সূর্যগ্রহণের সময়ে সোনার আংটি দেখা যাবে পৃথিবীর আকাশে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় বিরল এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে পৃথিবী। সূর্যের আকৃতির চেয়ে চাঁদের ছায়া হয় ছোট। ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না। মার্কিন গবেষণা সংস্থা নাসা এর নাম দিয়েছে হাইব্রিড সূর্যগ্রহণ।

মাঝখানে অন্ধকার আর চারপাশে সোনালি বলয়ের সেই সূর্যকে দেখতে খানিকটা সোনার আংটির মতো লাগে। এই দৃশ্যকেই বিরল মহাজাগতিক দৃশ্য বলে জানিয়েছেন মহাকাশবিজ্ঞানীরা।

এর আগে এমন গ্রহণ দেখা গিয়েছিল ২০১৩ সালে। তবে দুটি হাইব্রিড সূর্যগ্রহণের মাঝে সাধারণত ১শ’ বছরের বিরতি থাকে। 

বৃহস্পতিবার এই হাইব্রিড সূর্যগ্রহণ শুধুমাত্র অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ থেকেই উপভোগ করা যাবে। আংশিক দেখা যাবে অস্ট্রেলিয়ার আরও বেশ কিছু এলাকা, নিউজিল্যান্ড, ফিলিপাইন এবং দক্ষিণ-পূর্ব এশিয়া  থেকেও। 

নাসা জানিয়েছে, এটিই ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ। শেষ সূর্যগ্রহণটি হবে ১৪ অক্টোবর।

কিউটিভি/অনিমা/১৮ এপ্রিল ২০২৩,/দুপুর ২:২০

▎সর্বশেষ

ad