ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

মেসেঞ্জারে ভিডিও কলের সময় গেমও খেলা যাবে

uploader3 | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ - ১২:৫০:৪৪ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ফেসবুক গেমিংয়ের অভিজ্ঞতা বদলে দিতে চলেছে। খুব শীঘ্রই ব্যবহারকারীরা মেসেঞ্জারে ভিডিও কলের সময় তাদের পছন্দের গেম খেলার সুবিধা পাবেন। সম্প্রতি এক ব্লগ পোস্টে এমনই দাবি করেছে ফেসবুক। আইওএস এবং অ্যান্ড্রয়েডের পাশাপাশি মেসেঞ্জারের ওয়েব ব্যবহারকারীদের জন্য এই ফিচার আনা হচ্ছে।

মজার বিষয় হল, গেম খেলার জন্য ব্যবহারকারীদের আলাদা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না। উল্লেখ্য, মেসেঞ্জারে বর্তমানে ওয়ার্ডস উইথ ফ্রেন্ডস, মিনি গল্ফ এফআরভিআর, কার্ড ওয়ার্স এবং এক্সপ্লোরিং কিটনের মতো ১৪টি ফ্রি-টু-প্লে গেম উপলব্ধ রয়েছে।

ফেসবুক তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, তারা একটি নতুন ফিচার আনছে, যা ব্যবহারকারীদের পরিবার ও বন্ধুদের সঙ্গে ভিডিও কলের সময় মাল্টিপ্লেয়ার গেম খেলতে সক্ষম করবে। তারা আরও বলেছে যে, মেসেঞ্জার বর্তমানে ১৪টি ফ্রি-টু-প্লে গেম অফার করছে। আইওএস এবং অ্যান্ড্রয়েডের পাশাপাশি ওয়েবের জন্য গেমগুলি উপলব্ধ। শীঘ্রই আরও গেম যুক্ত করা হবে। সবচেয়ে ভালো দিক হলো, গেম খেলতে ব্যবহারকারীদের সেই গেমের কোনো এপিকে ফাইল ইনস্টল করার প্রয়োজন নেই।

এক্ষেত্রে জানিয়ে রাখি, প্রতিটি গেমে একসঙ্গে কয়েকজন মিলে খেলা যাবে। যদিও এই মুহূর্তে বেশিরভাগ গেম কেবল মাত্র দুইজন মিলে খেলা যেতে পারে। গেমগুলি অ্যাক্সেস করতে, ব্যবহারকারীদের মেসেঞ্জারে তাদের বন্ধু বা পরিবারের কারোর সাথে ভিডিও কল করতে হবে এবং মাঝখানে গ্রুপ মোড বাটনে ক্লিক করতে হবে। এরপর তাদের “প্লে” আইকনে ট্যাপ করতে হবে। এবার গেম লাইব্রেরির মাধ্যমে পছন্দের গেম বেছে নেওয়া যাবে।

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:৫০

▎সর্বশেষ

ad