ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

প্রেমসহ সকল সমস্যার সমাধান, ভণ্ড ‘গুরু মা’ গ্রেপ্তার

Ayesha Siddika | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ - ০৪:১৫:৪৭ পিএম

ডেস্ক নিউজ : ঢাকাসহ বিভিন্ন শহরে বিদ্যুতের খুঁটি ও ওয়ালে বিজ্ঞাপণ ‘এখানে প্রেমে ব্যর্থ, ব্যবসার উন্নতি, ব্যক্তিগতসহ সকল সমস্যার সমাধান করা হয়’। নিচে দেওয়া একটি মোবাইল নম্বর। সেই সূত্র ধরে প্রভাত নামে এক ব্যক্তি যোগাযোগ করেন। তান্ত্রিকের দেওয়া ঠিকানা মত সাভারের পোড়াবাড়ি অমরপুরে যান। সমস্যা থেকে মুক্তি পেতে তান্ত্রিক ‘গুরু মা’র কথা মত বিভিন্ন সময় প্রায় চার লাখ দিয়েছেন। 

সময় যায়, সমস্যার সমাধান নেই। তান্ত্রিক ‘গুরু মা’র কাছে জানতেই চাইলে উল্টো হুমকি ধামকি দেন। পরে তার সমস্যা সমাধানে দুই মহিষ কেনার জন্য আরো সাড়ে ৩ লাখ টাকা দাবি করেন। ভুক্তভোগী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সাভার মডেল থানায় ১১ মার্চ মামলা দায়ের করেন। সেই মামলায় ভণ্ড তান্ত্রিক ‘গুরু মা’ ও সহযোগী হিসেবে তার মেয়েকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

ডিবি পুলিশ জানায়, আসামিরা বেঁদে সম্প্রদায়ের। বিজ্ঞাপণ দেখে কেউ ফোন দিলে তারা প্রতারণার ফাঁদ পেতে মানুষকে ডেকে নিয়ে আসেন। তারপর নানা উপকরণ দিয়ে ধোঁয়া ও তন্ত্র-মন্ত্র পড়ে মানুষকে বোকা বানিয়ে ফেলেন। সুযোগ বুঝে ভুক্তভোগীর কাছ থেকে টাকা বা মূল্যবান জিনিসপত্র দেওয়ার প্রতিশ্রুতি আদায় করে নেন। পরে টাকা হাতিয়ে নেন।

 

 

কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:১৫

▎সর্বশেষ

ad