ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পশ্চিমা হাইব্রিড যুদ্ধ মোকাবেলা নতুন পররাষ্ট্রনীতি ঘোষণা পুতিনের

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ১০:০৪:৪৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা হাইব্রিড যুদ্ধ মোকাবেলার জন্য তার দেশের নতুন পররাষ্ট্রনীতি অনুমোদন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ গণমাধ্যমে জানিয়েছে, ইউক্রেন সংঘাতের মধ্যে পশ্চিমা শক্তিগুলো রাশিয়াকে খাটো করার যে প্রচেষ্টা চালাচ্ছে সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে নতুন এই পররাষ্ট্রনীতি অনুমোদন করেন পুতিন। 

প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বড় রকমের পরিবর্তনের ফলে রাশিয়ার পররাষ্ট্রনীতিতে মৌলিক পরিবর্তন আনা হচ্ছে। নতুন পররাষ্ট্রনীতি সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, রাশিয়ার দৃষ্টিভঙ্গি হচ্ছে, পশ্চিমা শক্তিকে রাশিয়া বাস্তব হুমকি মনে করে।

এর আগে রাশিয়া ২০১৬ সালে পররাষ্ট্র নীতি ঘোষণা করেছিল। সে সময় সন্ত্রাসবাদ বিরোধী লড়াই, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক অঙ্গনে রাশিয়ার উপস্থিতি এবং রুশ জাতির সার্বভৌমত্ব রক্ষা করা ছিল রাশিয়ার পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য।

সূত্র : মস্কো টাইমস

 

 

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad