ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

টাকা না দিলে ভেরিফায়েড আইডির ব্লু টিক মুছে দেবে টুইটার

Ayesha Siddika | আপডেট: ২৪ মার্চ ২০২৩ - ০৯:৩৭:৫৯ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : গত বছর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম কিনে নেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। এরপর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে কারণে খবরে শিরোনাম হয়েছেন তিনি। এসবের মধ্যে অন্যতম ছিল ব্যবহারকারীদের অর্থের মাধ্যমে ব্লুটিক সেবা প্রধান করা।

সেসময় মাস্ক ঘোষণা দেন, অর্থের বিনিময়ে যে কেউই ব্লু টিক চিহ্ন যোগ করতে পারবে।আপস.আগে অভিনেতা, খেলোয়াড়, রাজনীতিবিদ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্টকে ভেরিফায়েড হিসেবে চিহ্নিত করতে তাদের নামের পাশে ব্লু টিক দেয়া হত।

এসবের মধ্যেই নতুনঅর্থ না দিলে ‘পুরোনো ভেরিফায়েড আইডির’ ব্লু টিক মুছে দেবে টুইটারযুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক গত বছর টুইটারের মালিকানা কেনার পর ঘোষণা দেন—যারা নামের পাশে ব্লু টিক চিহ্ন যোগ করতে চান তারা অর্থ দিলেই এটি পাবেন।

আগে অভিনেতা, খেলোয়াড়, রাজনীতিবিদ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্টকে ভেরিফায়েড হিসেবে চিহ্নিত করতে তাদের নামের পাশে ব্লু টিক দেয়া হত। তবে টুইটার সিদ্ধান্ত নিয়েছে, পূর্বে সাধারণ সময়ে অর্থ ছাড়া যেসব অ্যাকাউন্ট ভেরিফায়েড করা হয়েছে, এখন তাদেরও অর্থ দিতে হবে। আর নয়ত নামের পাশ থেকে ব্লু টিক মুছে ফেলা হবে। এপ্রিলের ১ তারিখ থেকেই এ নতুন নিয়ম কার্যকর হবে। মূলত ব্লু টিক সেবা দেয়ার সাবক্রিপশনের পরিমাণ বাড়ানোর আশায় নতুন এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটটি।

সংস্থাটি জানিয়েছে, যারা ব্লু টিক চিহ্ন রাখতে চান তাদের সাবসক্রিপশন করতে হবে।এ ব্যাপারে শুক্রবার টুইটার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে টুইট করে বলা হয়েছে, ‘১ এপ্রিল থেকে, আমরা আমাদের পুরোনো ভেরিফায়েড কার্যক্রম গুটিয়ে ফেলা এবং ভেরিফায়েড চিহ্ন সরিয়ে ফেলার কাজ শুরু করব। আপনার ব্লু টিক চিহ্ন রাখতে টুইটার ব্লুতে সাইনআ্প করুন।’

এদিকে টুইটারে ব্লু টিক চিহ্ন পেতে যারা অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস থেকে তাদের প্রতি মাসে ১১ ডলার খরচ করতে হবে। আর ওয়েবসাইট থেকে সাবক্রিপশন করলে দিতে হবে ৮ ডলার। এছাড়া টুইটারের বার্ষিক প্যাকেজও রয়েছে। যদি কেউ এক বছরের জন্য ব্লু টিক চিহ্ন নিতে চান তাহলে তারা ১২ শতাংশ ছাড় পাবেন।

 

 

কিউটিভি/আয়শা/২৪ মার্চ ২০২৩,/রাত ৯:৩৫

▎সর্বশেষ

ad