ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

মেট্রোরেলের আরও একধাপ অগ্রগতি

uploader3 | আপডেট: ১৫ মার্চ ২০২৩ - ০৪:১৪:০৬ পিএম

ডেস্ক নিউজ : বহুল কাঙিক্ষত মেট্রোরেলের আরও একধাপ অগ্রগতি হয়েছে। ঢাকার প্রথম এই রেলের ষষ্ঠ ও সপ্তম স্টেশন হিসেবে ‘কাজীপাড়া’ ও ‘মিরপুর-১১’ স্টেশন খুলে দেওয়া হয়েছে যাত্রীদের জন্য।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় স্টেশন দুটি সবার চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

তিনি বলেন, এ মাসের মধ্যে শ্যাওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশনও খুলে দেওয়া হবে।
উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা। আর কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা।

অন্যদিকে আগারগাঁও থেকে কাজীপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা, মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন।

কিউটিভি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:১৩

▎সর্বশেষ

ad