ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ঢাকায় থেমে থেমে বৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনা

uploader3 | আপডেট: ১৫ মার্চ ২০২৩ - ০১:৩৮:২৩ পিএম

ডেস্ক নিউজ : আজ সকাল থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা, কিছুক্ষণ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো বেশ জোরে, আবার কখনো গুড়িগুড়ি। বেলা বাড়ার পর ঢাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। একই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টিও। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে বলে জানা গেছে।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বলেও জানানো হয়েছে। 

এছাড়া খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের ওপর দিয়ে সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ব্যাপক শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি অতিক্রম করতে যাচ্ছে বলেও পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

কিউটিভি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/দুপুর ১:৩৮

▎সর্বশেষ

ad