ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কলকাতায় মুক্তি পাচ্ছে “আফনান সাঈফ’র গান”

Ayesha Siddika | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ০৮:০৪:৫২ পিএম

বিনোদন ডেস্ক : এবার শিলিগুড়ির পবিত্র রায়ের প্রযোজনায় ও পরিচালনা আফনান সাঈফ’র “বেপোরোয়া মন” শিরোনামে গানটি দুই বাংলায় একসাথে পি আর মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। কলকাতায় বাংলাদেশ গানটি দেখতে দর্শকদের আগ্রহ দেখা দিচ্ছে। বৃহস্পতিবার (৯ মার্চ) এক বিপ্ততিতে গণ্যমাধ্যমে এ তথ্য জানান সিলেটের জনপ্রিয় তরুণ কন্ঠশিল্পি আফনান সাঈফ।

গানটিতে কাজ করেছেন কলকাতার মিষ্টি রায় ও কুচবিহারর বঙ্গ মিডিয়ার উজ্জ্বল বর্মন, গানটির কথা ও সুর আফনান সাঈফ নিজেই করেছেন, মিউজিক কম্পোজিশন করেছেন সৈয়দ অলি, গানটি কলকাতা ও দার্জিলিংয়ে বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। খুব শীগ্রই পবিত্র রায়র পি আর মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। “বেপোরোয়া মন” এ সাফল্যে দর্শকদের আগ্রহ আরও বাড়তে থাকে। এবার অপেক্ষার অবসান হতে যাচ্ছে। খুবই শ্রীগ্রই কলকাতায় গানটি মুক্তি পাচ্ছে।

সিলেটের জনপ্রিয় তরুণ কন্ঠশিল্পি আফনান সাঈফ বলেন, কলকাতায় “বেপোরোয়া মন” মুক্তিতে উচ্ছ্বসিত নির্মাতা আফনান সাঈফ। তিনি বলেন, ‘কলকাতায় আমরা গানটি মুক্তি আরও আগেই দিতে চেয়েছিলাম। কিন্তু কিছু প্রক্রিয়ার কারণে দেরি হলো। অবশেষে মুক্তি পাচ্ছে গানটি। এটাই আমাদের আনন্দ।’তিনি আরো বলেন, ‘শুধু কলকাতার গানটি আমরা মুক্তি পাচ্ছে। আমি মনে করি, “বেপোরোয়া মন” সঙ্গে রিলায়েন্সে যুক্ত হওয়ায় আরও প্লাস পয়েন্ট হয়েছে আমাদের জন্য।

এক প্রশ্নের উত্তর আফনান সাইফ বলেন, ‘আমরা যখন গানটি নির্মাণ করি তখন এতটা সাফল্য পাব ভাবিনি। “বেপোরোয়া মন” দর্শকদের কাছে বাণিজ্যিকভাবে সফলতা পাবে কি না বা কতটুকু পাবে সেটা আসলে নির্মাতা হিসেবে বলা মুশকিল। তবে আমরা পুরোপুরি আশাবাদী। কারণ কলকাতার দর্শকদের গানটি দেখা অভ্যাস এখনো আছে। সেটা থেকে আমরা আশাবাদী। বাকিটা দর্শকদের ওপর।’

 

 

কিউটিভি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/রাত ৮:০৩

▎সর্বশেষ

ad