ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বরগুনায় তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন

Ayesha Siddika | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ০৫:৩৭:৪৮ পিএম

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে ধোঁয়া উঠে দেখা যায়। এরপর বিদ্যুৎকেন্দ্রের ভিতরে কর্মরত শ্রমিকরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এর কিছুক্ষণ পর বিদ্যুৎকেন্দ্রের ভিতরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি প্রবেশ করে। তবে এ বিষয়ে বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে বিদ্যুৎকেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি গণমাধ্যম কর্মীদের।

তবে এ বিষয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার বদিউজ্জামান জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে ময়লা আবর্জনার স্তূপে কে বা কারা অগ্নি সংযোগ করে। পরে এ আগুনের তীব্রতা বেড়ে যায়। এরপর বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

কিউটিভি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/বিকাল ৫:৩৪

▎সর্বশেষ

ad