সিক্যুয়াল আসার আগেই জাপানে মুক্তি পাচ্ছে ‘অ্যানিম্যাল’

Mohon | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ - ০৭:১৭:১৫ পিএম

বিনোদন ডেক্স : ২০২৩ সালের বক্স অফিসে ঝড় তুলেছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’। মুক্তির পর থেকেই বিতর্ক, সমালোচনা ও প্রশংসা—সব মিলিয়ে ছবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দীর্ঘদিন। সমালোচনা সত্ত্বেও বাণিজ্যিক সাফল্যে পিছিয়ে পড়েনি রণবীর কাপুর অভিনীত এই ছবি। মুক্তির মাত্র ১৫ দিনের মধ্যেই ২০২৩ সালের শীর্ষ পাঁচ ব্লকবাস্টারের তালিকায় জায়গা করে নিয়েছিল ‘অ্যানিম্যাল’।

উল্লেখ্য, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা আগেই জানিয়েছেন, ২০২৭ সালে বড় পরিসরে আসবে ‘অ্যানিম্যাল পার্ক’। রণবীর কাপুরের ব্যস্ত শিডিউলের কারণে ২০২৬ সাল থেকে সিক্যুয়ালের শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। জানা যাচ্ছে, সিক্যুয়ালে আরো বড় তারকা সমাবেশ দেখা যাবে।

 

 

 

কুইক টিভি / মহন / ২৪ ডিসেম্বর ২০২৫,/ সন্ধা ৭:১৬

▎সর্বশেষ

ad