ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সল্টকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙলেন নাসুম

Ayesha Siddika | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ০৫:০৩:৩৩ পিএম

ডেস্ক নিউজ : ফিল সল্টকে আউট করার মধ্য দিয়ে ইংল্যান্ডের ৮০ রানের ওপেনিং জুটি ভাঙেন নাসুম আহমেদ। সল্টকে কট বিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার মাসুদুর রহমান, তাতে অবশ্য ইংলিশ ওপেনার রিভিউ নেন সঙ্গে সঙ্গেই। তবে আল্ট্রা-এজ নিশ্চিত করেছে, ব্যাটের নিচের দিকে লেগেছে বল। সল্ট ফিরেছেন ৩৫ বলে ৩৮ রান করে। ইংল্যান্ড দশম ওভারের শেষ বলে প্রথম উইকেট হারিয়েছে দলীয় ৮০ রানে।

অথচ ৪৪ রানেই এই জুটির বিচ্ছেদ হওয়ার কথা ছিল। প্রথম ৫ ওভারে ইংলিশদের সংগ্রহ ছিল ৪৪ রান। ১২ বলে ১৯ আর ১৮ বলে ২০ রানে ব্যাটিংয়ে ছিলেন বাটলার ও সল্ট। নাসুম আহমেদের করা ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন জস বাটলার।

কিন্তু ফিল্ডার বিশ্বসেরা অলরাউন্ডার সাাকিব আল হাসান রাখতে পারেননি বাটলারের ক্যাচটি। সাকিবের হাত ফসকে বলটি মাটিতে পড়ে যায়। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস হেরে প্রথমে ব্যাটিং করছে ইংল্যান্ড।

 

 

কিউটিভি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad