ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ব্যবসা নয় এটা ব্যক্তিগত, কেন বললেন শাহরুখ

Ayesha Siddika | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ০৪:৪০:৩৫ পিএম

বিনোদন ডেস্ক : পাঠান সিনেমার সাফল্যে রীতিমতো উড়ছেন শাহরুখ খান। শত শত কোটি রুপি আয় করে পাঠান ভেঙেছে একের পর এক রেকর্ড। এবার পাঠানের সফলতায় তিনি ভক্তদের ধন্যবাদ দিয়েছেন।

এক টুইটে শাহরুখ খান বলেছেন, ‌‘এটা কেবল ব্যবসা নয়… এটা কট্টরভাবে ব্যক্তিগত।’তিনি আরও বলেছেন, ‘মানুষকে হাসানো ও বিনোদিত করা আমাদের কাজ। যদি আমরা এটাকে ব্যক্তিগতভাবে না নেই, তবে এটা কখনোই সম্ভব (মানুষকে খুশি বা বিনোদিত করা) নয়।’

এ সময় বলিউড বাদশাহ আরও বলেন, ‘যারা পাঠানকে ভালোবেসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। যারা সিনেমাটিতে কাজ করেছেন তাদের জন্যও ভালোবাসা। প্রমাণ হয়েছে পরিশ্রম করলে সফলতা আসে, পরিশ্রম এখনও জারি রয়েছে।’

পাঠানের হিন্দি ভার্সন এরই মধ্যে ভারতে ৫১৮ কোটি রুপি আয় করেছে। সবমিলিয়ে ভারতে পাঠানের আয় ৫৩৬ কোটি রুপি। 

সূত্র: এনডিটিভি

 

 

কিউটিভি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/বিকাল ৪:৩৮

▎সর্বশেষ

ad