ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

নির্বাচনে কারচুপির নতুন কৌশলের কথা জানালেন ফখরুল

Ayesha Siddika | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ০৪:৩৪:০৭ পিএম

ডেসন্ক নিউজ : বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। সরকার প্রথম থেকেই পরিকল্পিতভাবে বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুট করছে, তারই অংশ হিসেবে আদানির সঙ্গে অসম ও দুরভিসন্ধিমূলক চুক্তি করেছে বলে মন্তব্য করেছেন তিনি।

সরকার পরিকল্পিতভাবে দেশের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আদানি চুক্তির মাধ্যমে আগামী নির্বাচনের আগে ভারতকে তুষ্ট করতে চেয়েছে আওয়ামী লীগ। জনগণের প্রতি সরকারের কোনো দয়ামায়া নেই। স্মার্ট কার্ডসহ সব জায়গা থেকে টাকা বেশি কেটে নিয়ে লুট করছে, নিজেদের আখের গোছাচ্ছে। এ জন্য পুলিশ ও বিজিবির কাছে খাম যাচ্ছে। নতুন কৌশল হিসেবে আনসার দিয়ে নির্বাচনে কারচুপি করছে।

 

 

কিউটিভি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/বিকাল ৪:৩৩

▎সর্বশেষ

ad