ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

৮ রানে ২ উইকেট হারাল ইংল্যান্ড

Ayesha Siddika | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ০৪:৩১:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড ক্রিকেট দল। ১০ ওভারে ৮০ রান করা দলটি এরপর ৮ রানের ব্যবধানে হারায় ২ উইকেট। নাসুম আহমেদের শিকার হয়ে ৩৫ বলে ৩৮ রানে ফেরেন ফিল সল্ট। আর সাকিব আল হাসানের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ডেভিড মালান (৪)।

ফিল সল্টকে কট বিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার মাসুদুর রহমান, সঙ্গে সঙ্গেই রিভিউ নেন ইংলিশ ওপেনার। তবে আল্ট্রা-এজ নিশ্চিত করেছে, ব্যাটের নিচের দিকে লেগেছে বল। সল্ট ফিরেছেন ৩৫ বলে ৩৮ রান করে। ইংল্যান্ড দশম ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় দলীয় ৮০ রানে।

অথচ ৪৪ রানেই এই জুটির বিচ্ছেদ হওয়ার কথা ছিল। প্রথম ৫ ওভারে ইংলিশদের সংগ্রহ ছিল ৪৪ রান। ১২ বলে ১৯ আর ১৮ বলে ২০ রানে ব্যাটিংয়ে ছিলেন বাটলার ও সল্ট। নাসুম আহমেদের করা ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন জস বাটলার।

কিন্তু ফিল্ডার বিশ্বসেরা অলরাউন্ডার সাাকিব আল হাসান রাখতে পারেননি বাটলারের ক্যাচটি। সাকিবের হাত ফসকে বলটি মাটিতে পড়ে যায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড।

 

 

কিউটিভি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/বিকাল ৪:৩০

▎সর্বশেষ

ad