ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পাকিস্তানের কোচ হচ্ছেন মোহাম্মদ ইউসুফ

Ayesha Siddika | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ০৩:২৬:৪৭ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। আসন্ন আফগান সিরিজে তিনি কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান কোচ মিসবাহ-উল-হক ২০২১ সালের সেপ্টেম্বরে দায়িত্ব ছাড়ার পর থেকেই পাকিস্তানের প্রধান কোচের পদ শূন্য রয়েছে।

সিরিজভিত্তিক অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের মধ্য দিয়ে প্রধান কোচের কাজ সামাল দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোহাম্মদ ইউসুফের আগে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার সাকলাইন মুশতাক। এবার মোহাম্মদ ইউসুফকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে পিসিবি। তার অধীনে মার্চের শেষ দিকে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। 

প্রসঙ্গত, সাবেক প্রধান কোচ মিকি আর্থারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে পিসিবি। তাকে আবারও জাতীয় দলের দায়িত্ব দিতে চাচ্ছে পাকিস্তান। আর্থারের অধীনে ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতে নেয় পাকিস্তান। কিন্তু ২০১৯ সালের বিশ্বকাপে পাকিস্তান প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় মিকি আর্থারকে পত্রপাঠ বিদায় করে দেয়। 

 

 

কিউটিভি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/বিকাল ৩:২৪

▎সর্বশেষ

ad