ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ

uploader3 | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ০৩:২৪:৪৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার দুর্নীতি দমন কর্তৃপক্ষ আজ দেশটির সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করেছে। তার দল কোভিড-১৯ মোকাবেলায় বরাদ্দ দেওয়া সরকারি তহবিলের অপব্যবহার করেছে এমন অভিযোগ ওঠার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলো।খবর এএফপি’র।

বৃহস্পতিবার মুহিউদ্দিন মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় দুর্নীতি দমন সংস্থার কার্যালয়ে হাজির হলেও বাইরে জড়ো হওয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

তবে বেসাতুর সভাপতি মুহিউদ্দিন এক্ষেত্রে কোন অন্যায়ের কথা অস্বীকার করেছেন। এদিকে তার সমর্থকরা বলছেন, জুলাই মাসে রাজ্যসভার নির্বাচনের আগে বেরসাতুকে নিন্দিত করার জন্যই এ তদন্ত করা হচ্ছে।

মুহিউদ্দিন ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে ১৭ মাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। আর এই সময়টায় দেশটিতে করোনাভাইরাস মোকাবেলায় সর্বোচ্চ লড়াই চালানো হয় এবং বর্তমানে তিনি একটি বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছেন।

মুহিউদ্দিনকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে বিষয়ে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন কোন মন্তব্য করেনি। তবে তার রাজনৈতিক দল বেরসাতু মহামারি মোকাবেলায় বরাদ্দ দেওয়া তহবিলের অপব্যবহারের অভিযোগের ব্যাপারে তদন্ত শুরু হওয়ার কয়েক সপ্তাহ পর তারা তাকে জিজ্ঞাসাবাদ করলো।

বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে ৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বলেন, তাকে এমসিসি’র সামনে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু কেন তিনি তা বলেননি।

কিউটিভি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/বিকাল ৩:২৪

▎সর্বশেষ

ad