ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

মার্কিন পারমাণবিক সাবমেরিন কিনছে অস্ট্রেলিয়া?

uploader3 | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ০২:০৩:৪৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : এবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাঁচটি পারমাণবিক সামমেরিন কিনতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ভার্জিনিয়া-ক্লাস পরমাণু চালিত এই সাবমেরিনগুলো ২০৩০ সালের মধ্যে ‌‘প্রশান্ত মহাসাগরীয় চুক্তির’ আওতায় সরবরাহ করা হবে।

মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে এই খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এই ধরনের  সাবমেরিন যুক্তরাজ্যের নকশা আর মার্কিন প্রযুক্তিতে তৈরি করা হবে। 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস আগামী সোমবার সান ডিয়েগোতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে বৈঠক করবেন। এরপরই পরবর্তী পরিকল্পনা জানানো হবে।

২০২১ সালে প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা ‍চুক্তি ঘোষণা করা হয়। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া একে অপরকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র,  কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নসহ নানা বিষয়ে সহযোগিতা করার কথা।

২০৩০ সালের শুরুর দিকে অস্ট্রেলিয়া তিনটি ভার্জিনিয়া-ক্লাস সাবমেরিন কিনবে। এছাড়াও আরও দুইটি সাবমেরিন কেনার অপশনও থাকবে। পরমাণু চালিত এই সাবমেরিনগুলো দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে পারবে এবং এদের সহজে সনাক্তও করা যাবে না।

সূত্র: আল জাজিরা

কিউটিভি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/দুপুর ২:০৩

▎সর্বশেষ

ad