ব্রেকিং নিউজ
ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রী দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত রাতে ঢাকাসহ ১৩ জেলায় ৮০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ চামড়ার নামমাত্র দাম, ফেলে দিয়েছেন অনেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ আরও ৬০ দিন বাড়ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লাউয়াছড়া বনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

ওবায়দুল কাদেরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

uploader3 | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ০১:৪৪:৪৮ পিএম

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঢাকার বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস রাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার উপর  গুরুত্বারোপ করেন।

এ সময় চীনের রাষ্ট্রদূত প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে সেতুমন্ত্রীকে অবহিত করেন।

সৌজন্য সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পার্টি টু পার্টি সম্পর্ককে আরো সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেন এবং সে লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলকে চীন সফরের আমন্ত্রণ জানান।

কিউটিভি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/দুপুর ১:৪৪

▎সর্বশেষ

ad